ঢাকাThursday , 8 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মা ইলিশ সংরক্ষণ গোপালগঞ্জ কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল

Shahjahan Bashar
October 8, 2026 12:53 pm
Link Copied!

৬৫

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় ২৩০টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে মোট ৫ হাজার ৭৫০ কোজি চাল বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা অসচ্ছল ও নিবন্ধিত জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর , রাতইল ও ফুকরা ইউনিয়নের ২৩০টি জেলে পরিবারের অনুকূলে মোট ৫ হাজার ৭৫০ কেজি টন চাল বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ অনুযায়ী কাশিয়ানী ইউনিয়নের ৮০টি জেলে পরিবারে ২ হাজার কেজি , রাতইল ইউনিয়নের ৬৬টি পরিবারে ১ হাজার ৬৫০ কেজি, ফুকরা ইউনিয়নের ৮১টি পরিবারে ২ হাজার ২৫ কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ মানবিক সহায়তা প্রদান করছে।

কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ আসলাম হোসেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।