ঢাকাThursday , 8 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Shahjahan Bashar
October 8, 2026 3:51 am
Link Copied!

৫০

মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, প্রশাসনিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রতন বসাক, সাধারণ সম্পাদক মানিক সাহা প্রমুখ।

এছাড়াও শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সম্পাদক মো. সবুজ হোসেন রাজা, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক তাহসান নূরী খোকনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার ৯২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নেন।

এ সময় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।