ঢাকাThursday , 15 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে বাসার গ্রিল কেটে ২৭ লাখ টাকার মালামাল চুরি

Shahjahan Bashar
October 15, 2026 5:42 am
Link Copied!

২৬

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২৭ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিংগাইর পৌরসভার আজিমপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক মো. ফারুক হোসেন (৫২) সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান ফারুক হোসেন। দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে তিনি জানালার গ্রিল কাটা দেখতে পান। পরে ঘরে ঢুকে আলমারি খোলা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

ভুক্তভোগীর দাবি, চোরেরা বাসা থেকে নগদ ৬০ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের হার, দুই জোড়া কানের দুল ও দুই জোড়া স্বর্ণের চুড়ি নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ১৪ ভরি, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৬০ হাজার টাকা। অন্যান্য মালামালসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ২৭ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

চুরির পর আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানান ফারুক হোসেন।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম-৩ জানান, অভিযোগের বিষয়ে তিনি অবগত হয়েছেন। দ্রুত তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।