ঢাকাSaturday , 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

Shahjahan Bashar
October 10, 2026 8:48 am
Link Copied!

৩২

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দুর্গাপুরের কৃষকদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বিল্টু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইদুর রহমান।

খেলার উদ্বোধন করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমাস মিয়া, উপজেলা যুবদলের সদস্য শিমুল কাজী, উপজেলা কৃষকদল নেতা আব্দুর রাজ্জাক এবং বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিরাজ হোসেন।

এ ছাড়া স্থানীয় বিশিষ্ট সমাজসেবক রফিক দরবেশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার মতো আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।