ঢাকাSaturday , 3 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

Shahjahan Bashar
October 3, 2026 12:01 pm
Link Copied!

২৮

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সিএনজি পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে দিল মোহাম্মদ নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে সহ-সভাপতি পদে খাইরুল আমিন এবং সদস্য পদে জসিম উদ্দিন, মোহাম্মদ ইউনুছ ও ইমাম হোছন নির্বাচিত হয়েছেন। এছাড়া সম্পাদক পদে মো. রফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল বিবরণী অনুযায়ী, সভাপতি পদে ‘আনারস’ প্রতীকে দিল মোহাম্মদ ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ আহমদ ‘চেয়ার’ প্রতীকে ১৭৯ ভোট এবং আব্দুল্লাহ ‘ছাতা’ প্রতীকে ৩১ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে ‘উড়োজাহাজ’ প্রতীকে খাইরুল আমিন ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলী জোহার ‘গোলাপ ফুল’ প্রতীকে পেয়েছেন ১৬৬ ভোট।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জসিম উদ্দিন ‘আম’ প্রতীকে ৩০৫ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ ইউনুছ ‘তালা-চাবি’ প্রতীকে ২৬০ ভোট পেয়ে দ্বিতীয় এবং ইমাম হোছন ‘হরিণ’ প্রতীকে ২৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়ে নির্বাচিত হয়েছেন।

এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর দুই প্রার্থী আব্দুল হাকিম ‘বাইসাইকেল’ প্রতীকে ২২৮ ভোট এবং ফয়সল আমিন ‘বই’ প্রতীকে ১৩৮ ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তাহের ও সভাপতি কবির আহমদের স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের অনুলিপি জেলা সমবায় অফিসার, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমবায় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে হ্নীলা এলাকার সিএনজি পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান শ্রমিক সমিতির সদস্য ও সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।