ঢাকাMonday , 5 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুবি ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের মতবিনিময়

Shahjahan Bashar
October 5, 2026 10:53 am
Link Copied!

৪৯

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশ্ববিদ্যালয় পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, ক্যাম্পাস ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় সংশ্লিষ্টরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।