গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের ক্ষেতে সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু মন্ডল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা কাপালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালু মন্ডল ওই গ্রামের হরেন মন্ডলের ছেলে। কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি ও নিহতের স্বজনরা জানান, কালু মন্ডল ওই গ্রামের হাসমত মোল্লার বোরো ধানের ব্লকে শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
৫১
সাইফুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের ক্ষেতে সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু মন্ডল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা কাপালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কালু মন্ডল ওই গ্রামের হরেন মন্ডলের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ও নিহতের স্বজনরা জানান, কালু মন্ডল ওই গ্রামের হাসমত মোল্লার বোরো ধানের ব্লকে শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।