মনোহরদীতে এলপিজি গ্যাসের দোকানে মোবাইল কোর্ট,বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার নরসিংদীর মনোহরদীতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার(৮ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য, বিক্রয় কার্যক্রমসহ সার্বিক বিষয় পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এলপিজি গ্যাসের মূল্য...
৯১
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ অক্টোবর)
বিকেলে উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য, বিক্রয় কার্যক্রমসহ সার্বিক বিষয় পরিদর্শন করা হয়।
এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এলপিজি গ্যাসের মূল্য ও বিক্রয় কার্যক্রমে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।