ঢাকাSunday , 25 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শহীদ শরিফ ওসমান হাদী টুর্নামেন্টের সমাপনী: মাদ্রাসায় ক্রীড়াসামগ্রী উপহার ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

Shahjahan Bashar
October 25, 2026 4:22 am
Link Copied!

৬৬

মোঃ রাকিবুল হাসান, তেজগাঁও ঢাকা

যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং শহীদদের স্মৃতি অমর করে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল “শহীদ শরিফ ওসমান হাদী টুর্নামেন্ট ২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাইম মাদ্রাসা ওয়ার্ডের উদ্যোগে এই জমকালো আয়োজনের আয়োজন করা হয়।

গত ০৯ অক্টোবর, শুক্রবার বিকাল ৩:০০ টায় তেজগাঁওয়ের রাইম মাদ্রাসা ওয়ার্ডে মাদিনাতুল উলুম বালক ইনস্টিটিউট কামিল মাদ্রাসার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড (তেজগাঁও) থেকে আসন্ন কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমেদী। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তিনি একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় আহ্বান জানান। একই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তেজগাঁও মাদ্রাসা থানার সভাপতি জিল্লুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম সাজি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আলী আকবর এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিশিষ্ট কর্মকর্তা আহসান হাবীব।

আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক জহির ইসলাম, জামায়াত নেতা মোঃ আলাউদ্দিন, শিবির নেতা মাহবুব আলম প্রমুখ।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন আলিম বনাম দাখিল টিম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাইম মাদ্রাসা ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম। চমৎকার ও সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করায় রাইম মাদ্রাসা ওয়ার্ডের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানান অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।