ঢাকাTuesday , 20 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবার পেল ঢেউটিন ও গৃহনির্মাণের চেক

Shahjahan Bashar
October 20, 2026 12:38 pm
Link Copied!

১৩৪

মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শাহজাদপুর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সরকারের পক্ষ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও অর্থসহায়তা প্রদান করা হচ্ছে, যাতে তারা নতুন করে ঘরবাড়ি তৈরি করে জীবন শুরু করতে পারেন। বিপদের সময় এই সহায়তা হয়তো অনেকের কাছে যথেষ্ট মনে না-ও হতে পারে। আমরা আরও বেশি সহায়তা করতে পারলে নিজেরাও খুশি হতাম, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও বেশি উপকৃত হতো। তবে আমরা এভাবেই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন প্রমুখ।

এ ছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পুনর্নির্মাণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।