ঢাকাSaturday , 3 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

Shahjahan Bashar
October 3, 2026 3:55 pm
Link Copied!

৫৪

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) নগরীর সালাউদ্দিন মোড়স্থ হোটেল জলতরঙ্গের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক।

জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি ও এন টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন, সহসভাপতি আব্দুল আওয়াল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ।

সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রম এবং সদস্যদের দায়িত্ব পালনের বিষয় মূল্যায়ন করা হয়। পাশাপাশি সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থা, বিভিন্ন উপজেলায় কমিটি গঠন এবং কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দায়িত্ব পালনে নিষ্ক্রিয় সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, কোনো সাংবাদিক নির্যাতন, হামলা বা হয়রানির শিকার হলে এবং পারিবারিক অস্বচ্ছতায় কিংবা দুর্ঘটনার কবলে পড়লে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক, মানবিক ও প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়ার প্রতিশতি দেন।

এছাড়া সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, জেলা কমিটির জরুরি ফান্ড গঠন, মাসিক চাঁদা পরিশোধে তাগিদ এবং সংগঠনের জন্য স্থায়ী অফিস নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে খেলাধুলার আয়োজন এবং পরিবেশ রক্ষায় মাস ব্যাপী বৃক্ষচারা বিতরণ, উপজেলা ভিত্তিক মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিভাবক সমাবেশ করার কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সদস্যদের যোগ্যতা দক্ষতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় জেলা কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে ১৭ জন সদস্যকে এবং ৮ জন সাধারণ সদস্যকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে অনুমোদিত তালিকা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পরে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও সাংবাদিকদের প্রশিক্ষণ, সভায় উপস্থিতি ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তাগিদ দেন।

মাসিক সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, উপ অর্থ বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, জরুরি সহায়তা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম শাহিন, মামলা ও নির্যাতন মনিটরিং সেলের আশিকুর রহমান মজুমদার, সাংবাদিক সুরক্ষা বিষয়ক সম্পাদক ও আর টিভির প্রতিনিধি আব্দুর রব লাভলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ খন্দকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম কে নুর আলম, লালমাই উপজেলা শাখা কমিটির সভাপতি ও জেলা কমিটির নির্বাহী সদস্য রিয়াজ মোশেদ মাসুদ, লালমাই উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা কমিটির শিক্ষক প্রতিনিধি মাওলানা জামাল উদ্দিন, সাধারণ সদস্য আব্দুল জলিল, সৈয়দ সালাউদ্দিন, রাসেল, গাজী জহিরুল ইসলাম গোল্ডেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।