ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- এমপি মঈনুল ইসলাম খান শান্ত

Md Salam Miya
October 12, 2026 3:58 pm
Link Copied!

৩৭

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি।


মানিকগঞ্জের সিংগাইরে গুরুত্বপূর্ণ ‘বায়রা হতে আটিগ্রাম’ রাস্তার ভিত্তিসূচক উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৌশল দপ্তরের প্রতিনিধিবর্গ এবং সিংগাইর উপজেলা ও বায়রা-আটিগ্রাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে বায়রা ও আটিগ্রাম এলাকার বাসিন্দারা এই সড়কটির টেকসই উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “অত্র অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের যাতায়াত কষ্ট দূর করাই আমাদের মূল লক্ষ্য। বায়রা থেকে আটিগ্রাম পর্যন্ত সড়কটি সংস্কার ও উন্নতকরণ করা হলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং কৃষি পণ্যের পরিবহনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। টেকসই ও মানসম্মত কাজের মাধ্যমে এই সড়ক নির্মাণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।