ঢাকাMonday , 19 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, ৫ মামলায় জরিমানা ৩২০০ টাকা

Shahjahan Bashar
October 19, 2026 3:54 am
Link Copied!

১০৫

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাজার মনিটরিং ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় তিনটি দোকান এবং ট্রাফিক আইন অমান্য করায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাঁচটি মামলায় মোট ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদেশ দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বেলকা বাজার ও মজুমদার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি সড়কে ট্রাফিক আইন অমান্য করার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মোট পাঁচটি মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাজারে পণ্যের মূল্যসংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখা, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং সড়কে আইন মেনে চলা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।