মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি অসহায় ও অসুস্থ এক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাবরিনা শারমিন। চিকিৎসাসেবা থেকে যেন কোনো অসহায় মানুষ বঞ্চিত না হন, এমন মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই অসুস্থ ওই গর্ভবতী মায়ের পাশে দাঁড়ান তিনি। এ সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইউএনও সাবরিনা শারমিন। তাঁর এই উদ্যোগ কেবল একজন অসহায় গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রচেষ্টাই নয়, বরং জনসেবায় মানবিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত। অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ...
অসহায় ও অসুস্থ এক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাবরিনা শারমিন।
চিকিৎসাসেবা থেকে যেন কোনো অসহায় মানুষ বঞ্চিত না হন, এমন মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই অসুস্থ ওই গর্ভবতী মায়ের পাশে দাঁড়ান তিনি। এ সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইউএনও সাবরিনা শারমিন।
তাঁর এই উদ্যোগ কেবল একজন অসহায় গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রচেষ্টাই নয়, বরং জনসেবায় মানবিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত।
অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সচেতন মহল মনে করছে, প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ইতিবাচক প্রত্যাশা আরও বাড়িয়ে তুলবে।
মানুষের কল্যাণে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।