ঢাকাSaturday , 7 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, ২৮ নভেম্বর বিশেষ আয়োজন

Shahjahan Bashar
November 7, 2026 7:44 am
Link Copied!

৭৩

আল আলী হোসেন জনি,স্টাফ রিপোর্টার

নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ও ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে স্মরণে অনুষ্ঠান

কুমিল্লায় আগামী ২৮ নভেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। এদিন মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর মৃত্যুবার্ষিকী এবং ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় রাষ্ট্রপতির সফরের বিষয়টি জানান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সভায় সফর উপলক্ষে অনুষ্ঠানস্থলের প্রস্তুতি, সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঐতিহাসিক দুই ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রপতির সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে কুমিল্লায় সরকারি ও সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।