ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Shahjahan Bashar
November 25, 2026 1:10 pm
Link Copied!

৫২

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১২টায় চৌমুহনী সড়ক সংলগ্ন এলাকায় মানববন্ধন এবং পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী এবং দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোসা. আকসানা খাতুন।
​প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু একটি দিবসে সীমাবদ্ধ না রেখে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ জরুরি।
​আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির। বক্তারা ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।