ঢাকাSunday , 15 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

Shahjahan Bashar
November 15, 2026 6:37 am
Link Copied!

৫২

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
​বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ২১:০০ ঘটিকায় মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকানবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৯,৬০০ (ঊনষাট হাজার ছয়শত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।