ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

Md Salam Miya
November 27, 2026 2:46 pm
Link Copied!

৩৪

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় ৪৫ বোতল মদ ও ১টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সর্বমোট বাজার মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ ওয়াহেদপুর বিওপি’র একটি বিশেষ টহলদল শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। একইদিন আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ টহলদল একই গ্রামের একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।