মোহাম্মদ হোসাইন, টেকনাফ, (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জারি করা জিআর ওয়ারেন্টভুক্ত নুর কামাল (৩১) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন। শনিবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের টহল দলের সদস্যরা নুর কামালের বসতঘরে অভিযান চালান। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের এসকর্টে তাঁকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার নুর কামাল টেকনাফ থানার জিআর মামলা নম্বর ৯৩৫/২০-এর ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর...
৬৩
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জারি করা জিআর ওয়ারেন্টভুক্ত নুর কামাল (৩১) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
শনিবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের টহল দলের সদস্যরা নুর কামালের বসতঘরে অভিযান চালান। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের এসকর্টে তাঁকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।