ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’

Shahjahan Bashar
November 18, 2026 11:13 am
Link Copied!

১২৭

নিজস্ব প্রতিবেদক:

সুন্দর পরিবার, সুস্থ সমাজ ও সমৃদ্ধ সংস্কৃতি বিনির্মাণের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠন ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’। এ উপলক্ষে আগামী ২২ নভেম্বর ২০২৬, রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বর্ণাঢ্য অভিষেক ও আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব।

মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. হাবিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. স্বপন আহমেদ।

আয়োজক সূত্রে জানা গেছে, তিনটি পর্বে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। প্রথম পর্বে ‘সুন্দর পরিবার, সুস্থ সমাজ ও সমৃদ্ধ সংস্কৃতি বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই পর্বে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি মানবিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’।

অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও ফ্যাশন মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

এ আয়োজনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সমাজসেবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠবে বর্ণিল ও প্রাণবন্ত।

সংগঠনের নেতারা জানান, মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করাই হবে এ সংগঠনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কাজ করবে সংগঠনটি।

আয়োজকদের প্রত্যাশা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন’ দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

‘মানবিক মানুষ, সুন্দর পরিবার—সমৃদ্ধ সমাজের অঙ্গীকার’ স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।