ঢাকাSaturday , 14 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

Shahjahan Bashar
November 14, 2026 11:31 am
Link Copied!

১০২

গোলাম কিবরিয়া
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি,

১৪ নভেম্বর ২০২৬,
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দাওয়াতুল হক তা’লীমুল কুরআন মাদরাসার পূর্ব পাশে মনির সরকারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই নারীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি এলাকার মোছা. ফাতেমা আক্তার মিথিলা মনি কোকিলা (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস মায়া (২৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক পাচার প্রতিরোধে শুধু সীমান্তে চালান জব্দ কিংবা বাহক আটক করলেই কার্যকর ফল পাওয়া সম্ভব নয়। পাচারচক্রের অর্থের উৎস, মজুতকেন্দ্র, পরিবহন রুট ও সরবরাহ ব্যবস্থার পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রয়োজন।

তিনি আরও বলেন, সীমান্ত থেকে শহর এবং শহর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া মাদক পাচার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বাহক পরিবর্তন হলেও মাদক পাচার বন্ধ করা কঠিন হবে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।