ঢাকাSaturday , 14 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় বাসেডের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Shahjahan Bashar
November 14, 2026 11:42 am
Link Copied!

১১০

বিশেষ প্রতিনিধি, বুড়িচং-ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক। অনুষ্ঠানে তথ্যবহুল বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা বিএনপি নেতা মহসিন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শ্রম ও সাফল্যের যথাযথ মূল্যায়ন করতে হবে। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।

ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড)-এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং আগামী দিনের যোগ্য প্রজন্ম গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।