ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত বাকশীমূল গড়ার প্রত্যয় জসিম উদ্দিনের, নির্বাচিত হলে অগ্রাধিকার পাবে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন

Shahjahan Bashar
November 6, 2026 2:04 pm
Link Copied!

১২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও উন্নয়নসমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ইউনিয়নের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে তিনি তাঁর অগ্রাধিকারমূলক পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছেন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোঃ জসিম উদ্দিন বলেন, মাদক একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই মাদকের বিস্তার রোধে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সহযোগিতা নিয়ে এলাকাবাসীকে সঙ্গে করে মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান তিনি।

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে বাকশীমূল ইউনিয়নের প্রতিটি এলাকার রাস্তাঘাট, সেতু ও কালভার্টের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যোগাযোগব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে জনগণের মতামত ও স্থানীয় চাহিদাকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে চান। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব সামাজিক পরিবেশ প্রতিষ্ঠা করাই তাঁর প্রত্যাশা।

নিজের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মোঃ জসিম উদ্দিন বলেন, জনগণের সহযোগিতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগ থাকলে বাকশীমূল ইউনিয়নকে একটি উন্নত ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি বাকশীমূল ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।