ঢাকাWednesday , 25 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে পুলিশের পৃথক অভিযান: ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Md Salam Miya
November 25, 2026 3:55 pm
Link Copied!

১০৮

 

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ২২ নভেম্বর রাতে উপজেলার শক্তিপুর পশ্চিমপাড়া ও গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ফজলু সরকারের ছেলে মো. পলাশ সরকার (৪১) এবং গোবিন্দপুর বাজার এলাকার মৃত আফছার মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ওরফে তারা (৫০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাশ সরকারের বিরুদ্ধে আগে থেকেই ১১টি মাদক মামলা রয়েছে। চলতি ২০২৬ সালেও মাদকসহ তিনবার আটকের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি একই এলাকার কুদ্দুস (পিতা: রওশন) এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরদিকে, জাহাঙ্গীর মোল্লা ওরফে তারার বিরুদ্ধেও পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার ও জামিনে মুক্ত হওয়ার পরও তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছেন বলে পুলিশের দাবি।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন পলাশ সরকার। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের টেমরে গোঁজা সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) কান্তি কুমার মোদক। রাত সাড়ে ৯টার দিকে পুলিশের দলটি বিনোটিয়া বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নীল চাঁদ আলীর ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছেন।

পরে রাত ১০টা ৫ মিনিটে পুলিশ সেখানে পৌঁছালে পালানোর চেষ্টাকালে জাহাঙ্গীর মোল্লা ওরফে তারাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির পেছনের টেমরে রাখা একটি স্টার সিগারেটের খালি প্যাকেটের ভেতর থেকে সাদা পলিথিনে পৃথকভাবে মোড়ানো ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিজিটাল ওজন মেশিনে পলিথিন ছাড়া ইয়াবাগুলোর ওজন পাওয়া যায় ৩ গ্রাম। পরে রাত ১০টা ৩৫ মিনিটে সেগুলো জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই দীর্ঘদিন ধরে শাহজাদপুর থানার এলাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।