ঢাকাTuesday , 24 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

Shahjahan Bashar
November 24, 2026 11:13 am
Link Copied!

৪৮

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লালচাঁন ওরফে আশা (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত শফিকুল আলমের ছেলে এবং শেফালী বেগমের সন্তান।
​পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। গত ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মোড় এলাকায় এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।​অভিযানকালে লালচাঁন ওরফে আশাকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে মোট ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।