ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’

Shahjahan Bashar
November 22, 2026 6:30 am
Link Copied!

১৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আজ রোববার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’। মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান।

অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৮টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেগুনবাগিচাস্থ জাতীয় সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমানের। উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. হাবিবুল হক।

অনুষ্ঠান পরিচালনায় থাকবেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বপন আহমেদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাহাঙ্গীর আলম রয়েল, গোলাম শাহরিয়ার কবির, হাজী শাহজাহান মিয়া, মো. মনির, সোহেল গাজী আকাশ, মো. মাজহারুল ইসলাম, মো. জসীম উদ্দিন, আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান রাজু এবং শেখ শাহ কামালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের।

আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা, সংস্কৃতিচর্চা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানের মাধ্যমে সমাজে মানবিকতা ও সাংস্কৃতিক চর্চার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আয়োজক সংগঠন আশা করছে, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।