আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রথমে জামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ ৪৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচ ভরি রুপা ও দুটি মোবাইল ফোন লুট করে। এরপর একই গ্রামের আমানের বাড়িতে হানা দিয়ে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। সেখান থেকে ৭০ হাজার টাকা, আনুমানিক চার ভরি রুপা ও...
৯৮
(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রথমে জামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ ৪৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচ ভরি রুপা ও দুটি মোবাইল ফোন লুট করে।
এরপর একই গ্রামের আমানের বাড়িতে হানা দিয়ে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। সেখান থেকে ৭০ হাজার টাকা, আনুমানিক চার ভরি রুপা ও একটি স্মার্টফোন নিয়ে যায়।
দুটি বাড়ি থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা, প্রায় ৯ ভরি রুপা, স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুট হয়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।