ঢাকাSaturday , 21 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেললে কীভাবে প্রচারণা করবো? দেশবাসীর কাছে বিচার চাই’: চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন

Shahjahan Bashar
November 21, 2026 7:05 am
Link Copied!

৮৬

মির্জা সিয়াম,

ধামসোনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেনের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও মর্মাহত প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার দক্ষিণ গাজীরচট শের আলী মার্কেট এলাকায় তাঁর ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।
ইসরাফিল হোসেন জানান, এর আগেও ইউনিয়নের বিভিন্ন স্থানে তাঁর ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, অথচ অন্যান্য চেয়ারম্যান পদপ্রার্থীদের কারও ব্যানার-ফেস্টুন ছেঁড়ার ঘটনা ঘটেনি। বারবার এমন ঘটনায় তিনি চরমভাবে দুঃখিত ও মর্মাহত বলে জানিয়েছেন।
ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসরাফিল হোসেন বলেন, “আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। আমি ধামসোনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যানের নির্বাচন করতে এসেছি, জনগণের সেবক হতে এসেছি। কিন্তু আমার ফেস্টুন-ব্যানারগুলো যদি এভাবে ছিঁড়ে দেওয়া হয়, তাহলে আমি কীভাবে কাজ করবো, কীভাবে প্রচারণা করবো?”
তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা চেয়ে তিনি ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ও পুলিশের সহায়তা চেয়েছেন। যারা বা কারা তাঁর ফেস্টুন-ব্যানার ছিঁড়ে নষ্ট করেছে এবং ছবি বিকৃত বা নষ্ট করার মতো কর্মকাণ্ডে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।