ঢাকাMonday , 9 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম দেখতে আসছেন ব্রিটিশ ডাচেস

Md Salam Miya
November 9, 2026 3:48 pm
Link Copied!

৬৯

 

মোহাম্মদ হোসাইন:


তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রাইস-জোনস

আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফরকালে তিনি আশ্রয়শিবিরে চলমান মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সফরসূচি অনুযায়ী ডাচেস সোফি উখিয়ার ৪, ৫, ১৮ এবং ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তিনি বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক- বিশেষ করে নারী, কন্যাশিশু ও পরিবারের সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনে নিয়োজিত দেশি-বিদেশি সংস্থাগুলোর কার্যক্রম ঘুরে দেখবেন। পাশাপাশি শরণার্থী নারী ও শিশুদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের জীবনমান ও নেতৃত্ব বিকাশের উদ্যোগ সম্পর্কে অবহিত হবেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের অনুরোধে আয়োজিত এই সফরের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব তুলে ধরা এবং নারীদের ক্ষমতায়ন ও সুরক্ষা জোরদার করা।

এদিকে ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যের আগমনকে কেন্দ্র করে উখিয়ার সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। ২০১৭ সালের পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। কক্সবাজার সফর শেষে তিনি ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।