ঢাকাFriday , 6 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে মসজিদের জায়গা দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসল্লিরা, বিশাল মানববন্ধন

Md Salam Miya
November 6, 2026 2:29 pm
Link Copied!

৭১

 

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা)


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ঐতিহ্যবাহী বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের অপচেষ্টা এবং মসজিদ কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় মুসল্লি ও ভুক্তভোগীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদী মানববন্ধন।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) জুম্মার নামাজ শেষে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঘণ্টার দীর্ঘ কর্মসূচিতে প্রায় শতাধিক সাধারণ মুসল্লি ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা অভিযোগ করেন, বালিয়াডাঙ্গা গ্রামে অবস্থিত পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের নিজস্ব ২৩ শতক জমির মধ্যে বর্তমানে ১১ শতক জমি তাদের দখলে রয়েছে। কিন্তু অবশিষ্ট ১২ শতক জমি এলাকার একটি দখলদার চক্র অভিনব কৌশলে আত্মসাৎ করার পাঁতারা চালাচ্ছে। বিশেষ করে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মোসলেম আলী মোড়লের ছেলে মামলাবাজ লোকমান হাকিম মোড়ল এবং তার সহযোগী আলতাফ হোসেন মোড়ল, আক্কাস আলী ও জিয়াদ আলী গং অন্যায়ভাবে মসজিদের জমি কব্জা করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শুধু তা-ই নয়, জমি রক্ষায় সোচ্চার হওয়ায় তারা উল্টো মসজিদ কমিটির সদস্যদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে।

মানববন্ধনে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ ফরিদ উদ্দীন ও মুয়াজ্জিন আলহাজ্ব শওকাত হোসেনের পাশাপাশি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহ-সভাপতি আস ফারুকুজ্জামান ও আলহাজ্ব ফারুক হোসেন, ক্যাশিয়ার আব্দুল খালেক মোল্লা এবং জমিদাতা রাকিব বিল্লাহ রাজু ও আব্দুল খালেক। সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে ভূঁইফোড় ও দখলদার চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একইসাথে মসজিদের পৈতৃক ও দানকৃত সম্পত্তি রক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।