ঢাকাThursday , 12 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে শসা খাওয়াকে কেন্দ্র করে শিশুকে মারধরের অভিযোগ, এক মাস ধরে হাসপাতালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নীরব।

Shahjahan Bashar
November 12, 2026 6:54 am
Link Copied!

৩৪

দেবিদ্বার প্রতিনিধি মোঃ আল-আমিন মালদ্বীপ প্রবাসী

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌসার গ্রামে একটি শসা খাওয়াকে কেন্দ্র করে নীরব নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে চা-দোকানদার লিটনের বিরুদ্ধে।
গুরুতর আহত শিশুটি গত এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে দাবি পরিবারের। শিশুটি বেঁচে ফিরবে কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।
অভিযোগ অনুযায়ী, গ্রামের চা-দোকানদার লিটনের শসাখেত থেকে অনুমতি ছাড়া একটি শসা খাওয়ায় শিশুটিকে মারধর করা হয়। ঘটনার কয়েক দিন পর গ্রামের শিক্ষক ফুল মিয়া, জাকির মেম্বার, মবিন ও মোসলেমের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে। তবে এ সালিশের কারণে বিষয়টি তখন আর প্রকাশ্যে আসেনি বলে অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত লিটন স্থানীয়ভাবে প্রভাবশালী। তিনি এখন পর্যন্ত নিজের দায় স্বীকার করেননি, এমনকি ক্ষতিপূরণের অর্থও দেননি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। অন্যদিকে, নীরবের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে।

একটি শসা খাওয়ার অপরাধে একটি শিশুকে এভাবে মারধরের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি: অসহায় শিশু নীরবের চিকিৎসার দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ করতে গেলে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সর্বোচ্চ সহযোগিতা করেন।

শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।