ঢাকাFriday , 13 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

৯২

মালদ্বীপে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মালদ্বীপ প্রতিনিধি | মোহাম্মদ মাহামুদুল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

 

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফারুক হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, জাতীয় সংকটের মুহূর্তে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করার এক ঐতিহাসিক অনুপ্রেরণা হলো ৭ নভেম্বর। এই দিবস জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে।

তাঁরা আরও বলেন, প্রবাসের মাটিতে থেকেও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী আদর্শের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।