শাহজাদপুরে মাদকবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এবং শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ছয়টি মামলা দায়ের করা হয় এবং ছয়জন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দণ্ডাদেশ প্রদান করেন। এ...
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ এবং শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ছয়টি মামলা দায়ের করা হয় এবং ছয়জন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং দণ্ডাদেশ প্রদান করেন।
এ ছাড়া ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শাহজাদপুর থানায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।