ঢাকাSaturday , 21 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

Shahjahan Bashar
November 21, 2026 7:44 pm
Link Copied!

৫৬

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
শনিবার (২১ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজার এলাকার একটি যাত্রী ছাউনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।