ঢাকাMonday , 9 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে  রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল 

Md Salam Miya
November 9, 2026 3:43 pm
Link Copied!

৮৫

 

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন


ঢাকা, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ খ্রী: ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে উচ্চ আদালতে রিট দাখিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করার নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে সোমবার উচ্চ আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এ রিট পিটিশন (নং ১৫৯৭৫) দাখিল করা হয়। রিটে বিবাদী করা হয়েছে যথাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, আইজি প্রিজন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে।

সোমবার ৯ নভেম্বর রিট দাখিল শেষে বিকেল ৩টায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে প্রেস ব্রিফিং করে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীণ টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মব সৃষ্টির মাধ্যমে মারধর করে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেফতার শেষে কারা কর্তৃপক্ষ কনডেম সেলে রাখেন, যা সম্পূর্ণ বেআইনী এবং মানবাধিকার লঙ্ঘন। আমরা এর প্রতিকার, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করেছি, আশা করছি সাংবাদিকরা ন্যায় বিচার পাবেন। এর আগে গত ১ নভেম্বর সংশ্লিষ্টদের নিকট এ সংক্রান্তে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রিজন এ্যাক্ট বা জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দী এবং বিচারাধীন বন্দী অবশ্যই আলাদা আলাদা নির্ধারিত ওয়ার্ডে থাকবে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার বন্দী হওয়ায় তাকে মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার আইনগত সুযোগ নেই। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আছি।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়াম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেন সহ ঢাকা মহানগরের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।