ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবার ও এলাকায় শোকের আবহ

Md Salam Miya
November 27, 2026 3:04 pm
Link Copied!

১২১

 

মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা।


গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়ি থেকে লিয়ন মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার রামগঞ্জ বাজার ডাকঘর এলাকার দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিয়ন মিয়া ওই গ্রামের সাদা ব্যাপারী ও মনোয়ারা বেগমের ছেলে। সে অবিবাহিত ছিল এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, লিয়ন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এ কারণে রংপুরে তার চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পূর্বদিকের টিনশেড ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুশীল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

লিয়নের মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহপাঠী ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, লিয়ন শান্ত স্বভাবের ছেলে ছিল।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।