ঢাকাSunday , 8 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২, সন্ত্রাসবিরোধী মামলায় ২ ও ডাকাতি মামলায় ১ জন

Shahjahan Bashar
November 8, 2026 5:18 pm
Link Copied!

৭৮

স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, ডাকাতি মামলার এক আসামি, আট মাদকসেবী ও একটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেফতার হওয়া আট মাদকসেবী হলেন— মো. রিয়াজ (৩২), অপু বর্মন (২৪), মো. রবিউল ইসলাম (৩৮), মো. মাজহারুল ইসলাম (৩৬), মো. মোতালেব (৫৩), দেওয়ান আরজু (৫৫), মো. ডালিম হোসেন (৩৮) ও উত্তম বর্মন (১৮)। তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দুজন হলেন— বায়জিদ (২০), যিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত এবং মো. মাজহারুল ইসলাম মাসুম (৩২), যিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁ পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

এ ছাড়া ডাকাতি মামলায় জাহিদ হাসান সোহান (১৯) এবং ওয়ারেন্টভুক্ত আসামি নাহিদকে (১৭) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।