ঢাকাTuesday , 17 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া।

Shahjahan Bashar
November 17, 2026 5:23 am
Link Copied!

৭৮

মোঃ মাইনুদ্দিন শিকদার
গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৭ই নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

আন্দোলনের একপর্যায়ে তারা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।

এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

কিছু সময় পর শ্রমিকরা আবার জড়ো হন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
এ ঘটনায় সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুরসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনরত পোশাক শ্রমিকদের সরিয়ে দেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।