ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Md Salam Miya
November 27, 2026 3:06 pm
Link Copied!

৭২

 

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন ইমাম


 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা শুক্রবার (২৭ নভেম্বর ) সন্ধ্যায় কেন্দুয়া রোড, চালাষ, ধনবাড়ীতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সাধারণ সম্পাদক কবি ইমাম হাসান সোহান-এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয় । সভায় বক্তব্য রাখেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য জুয়েল রানা, কবীর হোসেন, রাকিব হাসান, মোঃ সোলায়মান, স্বরণ আহমেদ জীবন, আবদুল্লাহ প্রমুখ । সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রাখা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সভাপতির বক্তব্যে কবি ইমাম হাসান সোহান প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান । এছাড়াও সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকতার মর্যাদা রক্ষা, পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার উন্নয়নমূলক সংবাদ যথাযথভাবে তুলে ধরার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন । সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।