ঢাকাThursday , 12 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, ১০০ পিস ইয়াবা উদ্ধার

Shahjahan Bashar
November 12, 2026 10:29 am
Link Copied!

৭৩

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে মাদক কারবারের অভিযোগে দুইজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মনির হোসেনের বন্ধ গ্যারেজের সামনে পাকা রাস্তা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রেজাউল করিম (১৯) ও অন্তর (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআই সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. এরশাদ মিয়া (৫৭)-কে গ্রেফতার করে। তিনি দক্ষিণ চান্দলা এলাকার বাসিন্দা। ব্রাহ্মণপাড়া থানার এফআইআর নং-১২, তারিখ ৭ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এছাড়া একই দিন এসআই মো. শামীম হোসেন ও এসআই মাহতাব হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মো. মহসিন আলম (৩০) ও মো. সুরুজ মিয়াকে (৫৫) সামারি ট্রায়ালের জন্য আদালতে প্রেরণ করে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।