ঢাকাSaturday , 28 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে পৃথক তিন মামলায় ইয়াবাসহ তিন আসামি গ্রেফতার

Md Salam Miya
November 28, 2026 4:13 pm
Link Copied!

৭৬

 

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক তিনটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুপুর আড়াইটার দিকে পারকোলা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার বাঁচামারা পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদীর তীরে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছেন।

সংবাদের সত্যতা যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর দুপুর ৩টা ৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির পেছনের কোমরের ভাঁজে সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল ওজন মেশিনে পলিথিন ছাড়া ইয়াবাগুলোর ওজন পাওয়া যায় ৬ গ্রাম। পরে বিকেল ৩টা ৩৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে সেগুলো জব্দ করা হয়।

পুলিশের সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে শাহজাদপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন নাটোর জেলার সিংড়া থানার লক্ষ্মীখোলা (লইখোলা) গ্রামের মো. হেলাল প্রামাণিকের ছেলে মো. মেনহাজ আলী (২০)। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শাহজাদপুর উপজেলার নলুয়া এলাকার হান্নান প্রামাণিকের ছেলে মো. সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পৃথক মামলায় গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।