শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানে অর্থ জরিমানা
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর ও দারিয়াপুর বাজারে তিনটি মিষ্টি ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দোকানগুলোতে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা না থাকা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং বিএসটিআইয়ের অনুমোদন বা লাইসেন্স না থাকার বিষয়গুলো চিহ্নিত করা হয়। এসব অনিয়মের দায়ে বিএসটিআইয়ের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড...
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর ও দারিয়াপুর বাজারে তিনটি মিষ্টি ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দোকানগুলোতে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা না থাকা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং বিএসটিআইয়ের অনুমোদন বা লাইসেন্স না থাকার বিষয়গুলো চিহ্নিত করা হয়।
এসব অনিয়মের দায়ে বিএসটিআইয়ের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলা দায়ের করেন। পরে তিন প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।