ঢাকাSunday , 29 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সনদ ও বয়স জালিয়াতি, নারী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ শিক্ষক দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে পুনর্বহালের আদেশ বাতিল চেয়ে আবেদন।

Shahjahan Bashar
November 29, 2026 11:44 am
Link Copied!

১২

কুমিল্লা প্রতিনিধি

ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহত করণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প দপ্তর এর স্বারক নং ১৬.০১.০০০০.০৪৩.০৩.০০২.২৪.১৮৯৪ তাং ১৩/১১/২০২৪ মুলে অফিস আদেশে বরখাস্তকৃত কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ওলুইন দাুরুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন পিতা আমির হোসেন, (গ্রাম লাল নগর, পোস্ট শুয়াগঞ্জ) এর বিরুদ্ধে দাওয়ারে হাদিসের জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে উঠেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ এবং বহিষ্কারাদেশ বহাল রাখার দাবি জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৩ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প দপ্তরের এক অফিস আদেশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ওলুইন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে দাওরায়ে হাদিসের সনদ জালিয়াতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

তার স্বীকারোক্তি মোতাবেক, ১৬/০৯/২০১৫ খ্রি. তারিখে স্বাক্ষরিত অন্য ব্যক্তির সনদ দিয়ে ২০১৭ সালে চাকুরীর আবেদন কালে উক্ত ব্যক্তির সনদে নিজ হাতে ফ্লুইড দিয়ে মুছে ঘষামাজা করে নিজের পিতার নাম প্রতিস্থাপন করেন। প্রকৃতপক্ষে শুধু পিতার নাম সংশোধন করলেই একটি সনদ নিজের নামে ব্যবহার করা যায় না। ভিন্ন ব্যক্তির সনদ ও মার্কশিটে নিজের নাম, পিতার নাম এবং ঠিকানা পরিবর্তন করে উক্ত সনদের মাধ্যমে চাকুরী গ্রহণ করেন। সঠিকতা যাচাইয়ে সরেজমিন তদন্তকারী সহকারী প্রকল্প পরিচালক জনাব আয়ুব হোসেনের প্রতিবেদনে স্পষ্টভাবে বিষয়টি প্রমাণিত। এমনকি উক্ত সনদে জন্ম তারিখ ১৩৪৮ হিজরি থাকলেও পরবর্তীতে উপস্থাপিত ০৬/০৮/২০২৪ তারিখে স্বাক্ষরিত সনদে ১৪৪৭ হিজরী রয়েছে। এতে বয়স জালিয়াতির অপচেষ্টা স্পষ্ট ভাবে প্রমাণিত হয়।
অপর ব্যক্তির সনদ ও মার্কশিটে নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি নিজ হাতে ঘষামাজা করে পরিবর্তন করে সেই সনদ দিয়ে চাকুরী গ্রহণ করা বৈধ হয় কিভাবে? এমনকি পরবর্তীতে নিজের প্রকৃত সনদ উপস্থাপন করলেও অন্যের সনদ দিয়ে জাল জালিয়াতির মাধ্যমে গ্রহণ করা উক্ত চাকুরী বহাল রাখা অযৌক্তিক, অন্যায় ও অন্যায্য বটে। বরং এর মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে।

আবেদনকারীদের দাবি, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক বরাবর, তারিখ ০৬/০৫/২০২৪ খ্রি. চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা কবির আহমদ নিজ স্বাক্ষরিত ও সীলমোহর কৃত ‘দাওরায়ে হাদিসের একটি জাল সনদের অবগতি প্রসঙ্গে’ নামে অনুলিপি যুক্ত একটি অবগতি ও অভিযোগ পত্র প্রেরণ করেন। এতে বেলাল হোসেন নামক রাঙ্গামাটি জেলার এক ব্যক্তির বিষয়ে হাটহাজারী মাদ্রাসার সনদ, মার্কশিট, চারিত্রিক সনদ ও প্রত্যয়ন পত্র, দস্তগত-সিলসহ নকল করে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক পদে চাকরি গ্রহণের বিষয়ে অবহিত করে উক্ত সনদধারীর বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
এর প্রেক্ষিতে ইফা মহাপরিচালকের নির্দেশক্রমে তারিখ ১৬/০৫/২০২৪খ্রি. ১৬.০১.০০০০.০১.০৪৩.০৩.০০১.২২ নং স্মারকে দারুল আরকাম মাদ্রাসার ০২জন শিক্ষক যথাক্রমে কুমিল্লার দেলোয়ার হোসেন ও রাঙ্গামাটির বেলাল হোসেন এর একাডেমিক সনদ যাচাইয়ের জন্য তাদের দাওরায়ে হাদিসের সনদ হাটহাজারী মাদ্রাসার মুহতামিম বরাবর প্রেরণ করেন।
জবাবে, তারিখ ০৪/০৭/২০২৪খ্রি. ০৬.০৭.২০২৪.১ স্মারকে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম খলিল আহমদ স্বাক্ষরিত ও সীলমোহরকৃত দাপ্তরিক পত্রে প্রকল্প পরিচালককে অবহিত করেন যে, দারুল আরকাম প্রকল্পে শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত উক্ত ব্যক্তি দ্বয়ের, হাটহাজারী মাদ্রাসার যে সকল সনদ, মার্কশিট, চারিত্রিক সনদ ও প্রত্যয়ন পত্র দারুল আরকাম প্রকল্প দপ্তর থেকে যাচাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে, তা সম্পূর্ণ নকল/ জাল। সবগুলো ডকুমেন্ট, দস্তখত ও সিলসহ নকল করে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক পদের জন্য প্রদান করেছে। অথচ দেলোয়ার হোসেন নামে কোন ছাত্র ১৯৯৬-৯৭খ্রি. মোতাবেক ১৪১৭-১৮হি. শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিসে ভর্তি হয়নি, অধ্যয়ন করেনি এবং মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত ব্যক্তিদ্বয়ের নামে কোন সনদপত্র কখনো ইস্যু করেনি। অতএব, উক্ত নকল সনদ প্রদানকারী ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
অতঃপর প্রকল্প দপ্তরের স্মারক নং ১৬.০১.০০০০.০৪৩.০৩.০০২.২৪.১৫৯৬ তারিখ ২২/০৮/২০২৪ মাধ্যমে প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ আয়ুব হোসেন ২৩/০৮/২৪ তারিখ থেকে ২৫/০৮/২৪ পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় সঠিকতা যাচাইয়ে সরেজমিন তদন্তের জন্য সফর করেন। এতে তাকে সহযোগিতা করেন চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক (চ.দা.) জনাব মোঃ এনায়েত হোসেন।
জনাব মোঃ আয়ুব হোসেন ১০/০৯/২৪ তারিখে প্রকল্প দপ্তরে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন। সবিস্তার আলোচনার শেষে লিখেন, মতামত: “কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ওলুইন দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা দেলোয়ার হোসেন কর্তৃক দাওরার সনদ জালিয়াতির মাধ্যমে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকতার চাকরি গ্রহণের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”
২৬/০৮/২০২৪খ্রি. ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং দারুল আরকাম প্রকল্প পরিচালক কুমিল্লা জেলা কার্যালয়ে সরেজমিন তদন্তে এসে আলাদা আলাদা ভাবে অফিসের কর্মকর্তাগণ, অভিযুক্ত ব্যক্তি, বিবাদীগণ এবং সংশ্লিষ্টদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে উত্থাপিত অভিযোগ সমূহের সত্যতা নিশ্চিত হন।

অতঃপর ১৩/১১-২০২৪ তারিখে প্রকল্প দলিলের ১৪৬ নং পৃষ্ঠার ১৪ (র)-৩ “সার্টিফিকেট জাল করা, বয়স গোপন করা, প্রযোজ্য যে কোন তথ্য গোপন করা, তথ্য টেম্পারিং করা” ধারা মতে প্রকল্প পরিচালক এবং সহকারী প্রকল্প পরিচালক-১ স্বাক্ষরিত অফিস আদেশে দেলোয়ার হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং সনদ চালিয়েতির মাধ্যমে প্রকল্প থেকে গ্রহণ করা আর্থিক সুবিধা প্রকল্পের হিসাব খাতে ফেরত প্রদানের নির্দেশ দেয়া হয়।
সনদ জাল জালিয়াতির এতসব চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও রিভিউ কমিটির কোনরূপ তদন্ত ছাড়া অসাধু কর্মকর্তাদের যোগসাজশে স্মারক : ইফা ১৬.০১.০০০০.০৪৩.০৩.০০২.২৪.২৩২ তারিখ ২৯/০৩/২০২৫ যোগদানের অনুমতি দেয়াকে অন্যায্য, অগ্রহনযোগ্য ও অন্যায় হিসেবে অভিহিত করেন অভিযোগকারীরা।
এত সত্বেও অভিযুক্ত ব্যক্তি ১. ২৭/১১/২০২৪ মহাপরিচালক বরাবর আবেদনে মিথ্যার আশ্রয় নিয়েছেন। ২. রিভিউ কমিটি কোন প্রকার সরেজমিন তদন্ত করেনি। ৩. তার চাকুরী সন্তোষজনক প্রতিয়মান না হওয়ায় প্রকল্প দপ্তর কর্তৃক ১৪/২/২৪ মোতাবেক বদলীকৃত কর্মস্থল ধরা জোড়া মাদ্রাসায় যোগদান না করে প্রকল্প পরিচালক এবং মহাপরিচালকের আদেশ অমান্য করেছেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়, নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা ছিল ১৮ থেকে ৪০ বছর। কিন্তু অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত শিক্ষকের জন্মতারিখ অনুযায়ী আবেদনের শেষ তারিখে তার বয়স ছিল ৪০ বছরের বেশি (৪০ বছর ২১ দিন)। বয়স কমাতে সনদ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরো জানা যায়, ওলুইন দারুল আরকাম মাদ্রাসার এক নারী শিক্ষিকাকে (সেনাবাহিনীর মৃত এক সার্জেন্টের স্ত্রী বলে উল্লেখিত) কুপ্রস্তাব, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয় উক্ত দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী ১২/০৬/২০২৪খ্রি. প্রকল্প দপ্তর ও সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন বলে আবেদনে দাবি করা হয়।

এছাড়া নবীপুর দারুল আরকাম মাদ্রাসার আরেক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৬৩/ তাং ২৬/০৬/২০২৪ ইং) করার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীদের অভিযোগ, বরখাস্তের পর রিভিউ কমিটির মাধ্যমে কোনো পুনঃতদন্ত ছাড়াই তাকে পুনর্বহাল করা হয়েছে, যা অন্যায় ও অবৈধ। তারা পুনর্বহালের আদেশ বাতিল করে বহিষ্কারাদেশ বহাল রাখা, জালিয়াতির মাধ্যমে গ্রহণ করা আর্থিক সুবিধা সরকারি খাতে ফেরত নেওয়া এবং নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেনের কোনো বক্তব্য আবেদনপত্রে সংযুক্ত নেই। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

ভুক্তভোগী ও নিয়োগবঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এবিষয়ে কুমিল্লা ইসলামিক ফউন্ডেশনের উপ পরিচালকের বক্তব্য নিতে গেলে উনি ঢাকায় ট্রেনিং এ থাকার কারনে কোন বক্তব্য নেওয়া যায়নি, কুমিল্লা জেলার সহ পরিচালক জানান, আগের চিঠি গুলো সঠিক, এখন কিভাবে সে চাকুরী করে তা আমি জানিনা, তবে তার বেতন বন্ধ রয়েছে। এ বিষয়ে
কুমিল্লা জেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।
তাই সচেতন মহলের দাবী, ইসলামিক ফাউন্ডেশনের মত একটি গুরুত্বপূর্ণ জায়গায় একজন অযোগ্য ব্যক্তি দুর্নীতির মাধ্যমে কিভাবে জালিয়াতি করে চাকুরী পায়; এমনকি প্রকল্প দপ্তর কর্তৃক বরখাস্তের পরে কোন প্রকার তদন্ত ছাড়াই পুনর্বহাল হয়, এতে সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তাদের বাদ দিয়ে নিরপেক্ষভাবে পুনরায় তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারের বিশাল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার মাধ্যমে রাষ্ট্র যে অপচয় ও ক্ষতির শিকার হয়েছে, তা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হোক এবং দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের যে দুর্নাম হয়েছে; অভিযুক্তের নিয়োগ ও পুনর্বহাল বাতিল করে বহিষ্কারাদেশ বহাল রেখে তদস্থলে একজন প্রকৃত যোগ্য নাগরিক আলেম প্রার্থীকে নিয়োগ দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে দায় মুক্ত করে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।