ঢাকাSaturday , 7 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার, মাদকদ্রব্যসহ প্রাইভেটকার ও সাড়ে ৫ লাখ টাকা জব্দ

Shahjahan Bashar
November 7, 2026 7:42 am
Link Copied!

৫৬

স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ বোতল MAKDRYL, দুই ক্যান MAXIMUS X-STRONG BEER, একটি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মামুনুর রশিদের নেতৃত্বে ৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, সোনারগাঁ থানাধীন তলতলা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে শহিদুল্লাহর বাড়ির সামনে ইটের রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকার ইব্রাহীম (৩৪), কোনাবো এলাকার মো. রাজু (৩৫), ফেনীর ফুলগাজী থানার বন্দবাড়ী এলাকার মো. আলম হোসেন (৩৪), নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকার মো. নাসিম (৩৮) এবং চাঁনপুর এলাকার শহিদুল ইসলাম (৩৮)।

অভিযানে তাদের হেফাজত থেকে পাঁচ বোতল MAKDRYL, দুই ক্যান MAXIMUS X-STRONG BEER, একটি সাদা রঙের ২০১৫ মডেলের Honda Vezel প্রাইভেটকার এবং একটি কফি রঙের রেক্সিনের ব্যাগে রাখা নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।