ঢাকাFriday , 24 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে গড়ে উঠছে শতভাগ রপ্তানিমুখী ‘পিবিএফএল লিমিটেড’, প্রথম ধাপেই কর্মসংস্থান হবে ১ হাজার মানুষের

News Admin
July 24, 2026 2:51 pm
Link Copied!

১৭৮

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নম্বর শান্তিরাম ইউনিয়নকে বেকারমুক্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে একটি যুগান্তকারী শিল্প উদ্যোগ। ইউনিয়নের পরান মৌজার ২ নম্বর ওয়ার্ডে যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শতভাগ রপ্তানিমুখী পরান ফুড এন্ড বেভারেজ লিমিটেড শিল্প কারখানা ‘পিবিএফএল লিমিটেড’ (প্রস্তাবিত)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানাটির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী আগস্ট মাসেই প্রকল্পটির মূল ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে এলিকো এগ্রোভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি মোঃ দাছিজুল হক আনিছ জানান, “আমাদের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে কারখানাটি পূর্ণাঙ্গভাবে উৎপাদনে আনা। শুরুতেই প্রায় ১ হাজার শিক্ষিত, স্বল্পশিক্ষিত, দক্ষ ও অদক্ষ নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি বৃদ্ধি এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দীর্ঘদিন ধরে শিল্পপ্রতিষ্ঠানের অভাবে কর্মসংস্থানের জন্য অনেককেই এলাকা ছেড়ে বিভিন্ন জেলায় কিংবা বিদেশে যেতে হয়েছে। এই শিল্প কারখানা চালু হলে স্থানীয় যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে শান্তিরাম ইউনিয়ন শিল্পায়নের নতুন মাইলফলক স্পর্শ করবে। পাশাপাশি সুন্দরগঞ্জ উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন এনে একটি আধুনিক শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি লাভ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।