ঢাকাThursday , 30 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলামের অবসর

News Admin
July 30, 2026 3:09 am
Link Copied!

৭৩

নিউজ ডেস্ক
ঢাকা: বয়সসীমা পূর্ণ হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী আগামী ৩০ জুলাই থেকে তার অবসর কার্যকর হবে।

এ বিষয়ে বুধবার (২৯ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি বিধি অনুসারে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন (লাম্পগ্রান্ট) হিসেবে প্রদান করা হবে।

এছাড়া ৩১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুলাই ২০২৭ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) অনুমোদন করা হয়েছে। এ সময় তিনি প্রচলিত বিধি অনুযায়ী অবসরকালীন ও অবসর-উত্তর ছুটির সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, মো. নজরুল ইসলাম ২০২৫ সালের ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।