ঢাকাMonday , 3 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ভুরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

News Admin
August 3, 2026 10:41 am
Link Copied!

৫১

এস এম মনিরুজ্জামান | স্ট্যাফ রিপোর্টার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকের করালগ্রাস থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় এনে দৃ্ষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছন এলাকাবাসী।

সোমরার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই হাই স্কুল মোড়ে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, তিলাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, তিলাই ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল বাতেন বাবলা, আয়োজক কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান নিবিড় ।

বক্তারা বলেন, মাদক সংশ্লিষ্টদের বিষয়ে কোনো ছাড় নয়। মাদকের করালগ্রাস থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে চাইলে, যেকোনো মূল্যে তাদেরকে দমন করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে। যারা মাদক সংশ্লিষ্টদের পক্ষে দাঁড়াবে তাদেরকে সহ মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।