মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার হোগলাপাশা ও পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আটক চারজনের মধ্যে হোগলাপাশার আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সানকিভাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব, সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান এবং মফেজ শেখের ছেলে সিরাজ শেখকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা,...
২৭৬
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) উপজেলার হোগলাপাশা ও পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে আটক চারজনের মধ্যে হোগলাপাশার আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সানকিভাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব, সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান এবং মফেজ শেখের ছেলে সিরাজ শেখকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।