ঢাকাTuesday , 11 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা

News Admin
August 11, 2026 5:41 am
Link Copied!

১২৬

নিজস্ব প্রতিবেদক
এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা রয়েছে। তাই এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন,“আজকের এই সাফল্যই আগামী দিনের স্বপ্ন পূরণের প্রথম সোপান। তোমাদের সামনে উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর পুরো জীবন নির্ধারণ করে না। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে গেলেই সাফল্য অর্জন সম্ভব।

দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক সকল শিক্ষার্থীর সুন্দর, সুশিক্ষিত ও আলোকিত ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের আগামী দিনের পথচলা সফল ও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।