ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সরকারী নিবন্ধন পেল “কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি”

News Admin
July 3, 2026 4:34 am
Link Copied!

৫৫

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ঐতিহ্যবাহী ” কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি” সরকারি নিবন্ধন লাভ করেছে।

দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।

২৫ জুন ২০২৬ খ্রিঃ(বৃহস্পতিবার)

নিবন্ধন পাওয়ায় ” কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি”নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

যাহার রেজিষ্ট্রেশন নং- সিএইচ -৭৭২/২০২৬।

ক্লাব নেতারা জানান, সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, ০৬ -০১-২০১৪ সালে প্রতিষ্ঠিত “কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি” দীর্ঘদিন ধরে কুমিল্লার সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও পেশাদার সংগঠন হিসেবে কাজ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করেছে এবং নিয়মতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচন ও বিভিন্ন পেশাগত কার্যক্রম পরিচালনা করছে।

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি” নেতৃবৃন্দ সরকারি নিবন্ধন প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন কুমিল্লার সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।